প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৭
ফরিদগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান, প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, উপজেলা স্কাউটস সম্পাদক আব্দুল লতিফ খান প্রমুখ।
|আরো খবর
উদ্বোধনকালে ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম মশাবাহিত রোগ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। পদ-পদবির কোনো বিষয় নেই, সকলকে স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে মাঠে নামতে হবে। সবাই নিজ নিজ এলাকার বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন হতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর ফল পাওয়া সম্ভব।
উদ্বোধনশেষে উপজেলা পরিষদ, ফরিদগঞ্জ পৌরসভা চত্বরসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান এবং মশার ঔষধ ছিটিয়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযানের কার্যক্রম শুরু করা হয়।








