শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৯

অ্যাকটিভ ফিজিওথেরাপি অ্যান্ড হিজামা সেন্টার’-এর যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার।।
অ্যাকটিভ ফিজিওথেরাপি অ্যান্ড হিজামা সেন্টার’-এর যাত্রা শুরু

ব্যথা, প্যারালাইসিস ও স্ট্রোকসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা দিতে চাঁদপুর শহরে চালু হয়েছে ‘অ্যাকটিভ ফিজিওথেরাপি অ্যান্ড হিজামা সেন্টার’। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) থেকে সেন্টারটির নিয়মিত সেবা কার্যক্রম শুরু হয়।

চাঁদপুর শহরের মিশন রোড ছায়াবাণী মোড় সংলগ্ন চশমা সেন্টারের পেছনে, রিপা ম্যানশনের নিচতলায় প্রতিষ্ঠানটি অবস্থিত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্যে এ সেবা উন্মুক্ত থাকে।

সেন্টারের পরিচালক ও সহকারী ফিজিওথেরাপিস্ট মো. হেলাল জানান, রোগীদের চাহিদা ও শারীরিক সমস্যার ধরন অনুযায়ী এখানে বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বিশেষ করে ব্যথা ও প্যারালাইসিস, স্ট্রোক নিউরো রিহ্যাবিলিটেশন, অর্থোপেডিক ও মেরুদণ্ডের ব্যথা (ডিস্কজনিত সমস্যা), প্রতিবন্ধী শিশুদের ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট, পোস্ট-সার্জারি রিহ্যাবিলিটেশন, জয়েন্টের ব্যথা এবং সুন্নতি হিজামা থেরাপির সুবিধা রয়েছে।

তিনি আরও জানান, প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) মোহাম্মদ মেহেদী হাসান উপস্থিত থেকে রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাপত্র প্রদান করছেন।

প্রতিষ্ঠানটি বিপিটি (ব্যাচেলর অব ফিজিওথেরাপি) ডিগ্রিধারী চিকিৎসকদের দ্বারা পরিচালিত। এখানে অভিজ্ঞ টেকনোলজিস্ট ও আধুনিক যন্ত্রপাতির সাহায্যে পুরুষ ও নারী উভয় রোগীদের পৃথকভাবে মেকানিক্যাল ও ম্যানুয়াল থেরাপি দেওয়া হয়। পাশাপাশি, গুরুতর বা বিশেষ রোগীদের প্রয়োজন বিবেচনায় বাসায় গিয়ে সেবা দেওয়ার সুবিধাও রাখা হয়েছে।

চাঁদপুর শহরে আধুনিক পুনর্বাসনমূলক চিকিৎসাসেবা সহজলভ্য করতেই এই সেন্টারটি চালু করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়