শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫

চালকসহ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।। বাস চলাচল বন্ধ, আটক ১

মতলবে বাসচাপায় নারী নিহত

মতলবে বাসচাপায় নারী নিহত
মতলব ব্যুরো

মৃত খালাশাশুড়িকে শেষবার দেখতে আসার পথে বাসচাপায় প্রাণ হারিয়েছেন সাদিয়া আক্তার (২৬) নামের এক গৃহবধূ। এই দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ একই পরিবারের আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসের চালককে আটক করে এবং সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ গিয়ে চালককে আটক ও বাসটি জব্দ করে।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৬টার দিকে মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের নাগদা বড় বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া আক্তার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের সৌদি প্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রী। তার ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিরা হলেন— নায়েরগাঁও এলাকার ইজিবাইক চালক রোমান হোসেন (৪৫), নিহত সাদিয়ার শাশুড়ি খোরশেদা বেগম (৫৮), দেবর জিলানী (২৮) ও ননদ পারভীন (৪০)। ইজিবাইক চালক রোমান মতলব পৌর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন মো. ইয়াছিন মিয়া জানান, তাদের জেঠাতো ভাই রুহুল আমিনের মা রাজিয়া বেগম (৫০) গতকাল শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার সকাল ৮টায় তার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা ছিলো। মৃত আত্মীয়কে দেখতে সকালে তারা একটি ইজিবাইকে করে যাচ্ছিলেন। পথিমধ্যে নাগদা বড় বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ‘জৈনপুর পরিবহন’ (ঢাকা-মেট্রো-ব-১১-৪০৪৩)-এর একটি বাস ইজিবাইকটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাদিয়ার মৃত্যু হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা জৈনপুর পরিবহনের বাস চালক কাউছারকে (যার বাড়ি মতলব পৌরসভার ঢাকিরগাঁও এলাকায়) ধরে স্থানীয় বড় বাড়ির মসজিদ সংলগ্ন কাছারি ঘরে আটকে রাখে। একইসঙ্গে এলাকাবাসী ওই সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ঘটনাস্থলে পৌঁছে আটক বাস চালককে হেফাজতে নেন এবং বাসটি জব্দ করেন।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসের চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়