প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৪
শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি স্থানীয় সরকার সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মনোনীত

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে চাঁদপুরবাসী।
|আরো খবর
এ খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্তের জন্যে সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
দীর্ঘদিন ধরে চাঁদপুরের রাজনীতিতে নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত শেখ ফরিদ আহম্মেদ মানিক বর্তমানে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এবং দলটির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, জনকল্যাণমূলক ভাবমূর্তি ও তৃণমূলের রাজনীতির প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই তাঁকে এই গুরুত্বপূর্ণ কমিটির সদস্য করা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় দেশের গ্রামীণ অবকাঠামো বিনির্মাণ ও অবকাঠামোগত উন্নয়নের প্রধান চালিকাশক্তি। সংশ্লিষ্টদের মতে, শেখ ফরিদ আহম্মেদ মানিক এই কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং পৌর এলাকার নাগরিক সুযোগ-সুবিধা আরও প্রসারিত হবে। নতুন এই অর্জনে স্থানীয়রা আশা প্রকাশ করছেন, তিনি তাঁর সততা ও দক্ষতার মাধ্যমে চাঁদপুরের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।








