শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫

বাবুরহাটে মাদকবিরোধী প্রচারণায় জিরো টলারেন্স নীতিতে যুবদল নেতাদের অঙ্গীকার

স্টাফ রিপোর্টার।।
বাবুরহাটে মাদকবিরোধী প্রচারণায় জিরো টলারেন্স নীতিতে যুবদল নেতাদের অঙ্গীকার
বাবুরহাটে মাদকবিরোধী প্রচারণায় যুবদল নেতৃবৃন্দ।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্দেশনায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বাবুরহাট এলাকায় মাদকবিরোধী অভিযান ও প্রচারণা চালিয়েছেন যুবদল নেতারা। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) রাতে চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাট বাজারে এ প্রচারণা চালানো হয়। এ সময় তারা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রচারণায় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক বার্তাসম্বলিত পোশাক পরিধান করেন। তাদের প্রচারণার মূল বার্তা ছিলো 'মাদককে না বলুন, জীবনকে বাঁচান, নেশা থেকে দূরে থাকুন এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলি, সুস্থ সুন্দর জীবন পাই'।

প্রচারণাকালে নেতারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, একটি পরিবার ও সমাজকেও বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক ও পারিবারিকভাবে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা নিশ্চিত করারও আহ্বান জানান তারা।

মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে এ ধরনের প্রচারণা অব্যাহত থাকবে বলেও জানান তারা।

মাদকবিরোধী এ প্রচারণায় অংশ নেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহাগ খান, চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোবারক পালোয়ান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শেখ, সিনিয়র সহ-সভাপতি মান্নান গাজী ও সম্মানিত সদস্য সাগর মজুমদার, চন্দন দে, জিন্টু মাল, মোজাম্মেল মজুমদার, নয়ন, দেলোয়ার হোসাইন খান, আলমগীর রনি, আলমগীর পাটোয়ারী, সোহাগ খান ও গাজী মান্নানসহ স্থানীয় যুবদল নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়