মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৫

কথামঞ্চ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন’-এর আহ্বায়ক কমিটি গঠন

সংবাদদাতা।।
কথামঞ্চ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন’-এর আহ্বায়ক কমিটি গঠন

চাঁদপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে গতিশীল করার লক্ষ্যে ‘কথামঞ্চ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন’-এর আত্মপ্রকাশ ঘিরে এক প্রস্তুতিমূলক ও প্রতিষ্ঠা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় চাঁদপুর শহরের হাজী মহসীন রোডস্থ (কদমতলা, নতুন বাজার) চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে মো. সাখাওয়াত হোসেনকে আহ্বায়ক এবং মো. কবির হোসেন মিজিকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটি সংগঠনের খসড়া গঠনতন্ত্র চূড়ান্তকরণ এবং দ্রুত সময়ের মধ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ আত্মপ্রকাশের সার্বিক রূপরেখা প্রণয়ন করবে।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন তার বক্তব্যে বলেন, "সকলের সম্মিলিত প্রচেষ্টাকে কাজে লাগিয়ে আমরা ‘কথামঞ্চ’-কে এগিয়ে নিতে চাই। শিগগিরই একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে।"

সংগঠনের সামাজিক দায়বদ্ধতার ওপর জোর দিয়ে সদস্য সচিব মো. কবির হোসেন মিজি বলেন, "সাহিত্য ও সংস্কৃতিচর্চার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখবে ‘কথামঞ্চ’।"

প্রতিষ্ঠা সভায় আরও উপস্থিত ছিলেন— মনির হোসেন, পিএম বিল্লাল, আব্দুস সালাম আজাদ জুয়েল, বোরহান উদ্দিন ডালিম, এমরান হোসেন রাজন, নাজির আহম্মেদ স্বপন, সালমা বিনতে ইদ্রিস রিনা, দেওয়ান মাসুদুর রহমান, সবুজ আহমেদ, মাসুদ প্রধানীয়া আকাশ, আব্দুল মতিন তফাদার, দীন মোহাম্মদ দিলরাজ, আলমগীর হোসেন আঁচল, মাসুদ পারভেজ, মাসুদ পাটোয়ারী ও ফয়সাল আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়