মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৯

উত্তর শাহতলী যোবাইদা বালক ও মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

অনলাইন ডেস্ক
উত্তর শাহতলী যোবাইদা বালক ও মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ
ক্যাপশন: ২৯ নম্বর উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯ নম্বর উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩০ নম্বর মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শতভাগ ভর্তি, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ, শতভাগ পাসের হার ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ২৯ নম্বর উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সমাবেশে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দিদার হোসেন মিজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, “আমরা এই প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত করতে চাই। শিক্ষার গুণগত মান বাড়াতে দুই-তিন মাস পরপর পরীক্ষা এবং নিয়মিত মডেল টেস্টের ব্যবস্থা নিতে হবে। দুর্বল শিক্ষার্থীদের আলাদাভাবে গাইড করতে হবে, যাতে তারা ভালো ফলাফল করে। অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করা যাবে না।”

তিনি আরও বলেন, “আর্থিক সংকটের কারণে যেন কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অসচ্ছল শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী দিয়ে সহায়তা করা হবে। পাশাপাশি শিক্ষকদের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিতে হবে। ভালো ফলাফলের জন্য শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক শিক্ষকদের পুরস্কৃত করা হবে। লেখাপড়াকে আনন্দময় করার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও জোরদার করতে হবে।”

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম খান মুরাদ, শাহমাহমুদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ মিজি, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাহিমা জাহান, ২৯ নম্বর উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামীমা সুলতানা, নাজিয়া মাহবুব, শাহিনা সুলতানা এবং সহকারী শিক্ষক মো. কবির হোসেন চৌধুরীসহ উপস্থিত অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দিদার হোসেন মিজি। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।

এর আগে সকাল ১০টায় ৩০ নম্বর মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুরূপ একটি মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা মোসা. তহমিনা আক্তারের সভাপতিত্বে এতেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোহেল রুশদী।

অনুষ্ঠানে উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান, কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি মোসা. রুবিনা আক্তার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ মিজি, সহকারী শিক্ষিকা আয়েশা আক্তার, সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম মিজি, সহকারী শিক্ষিকা মোহসেনা আক্তার, রুকাইয়া খাতুন, তানজিনা খানম, তানিয়া আক্তার, অভিভাবক সদস্য হাসান মুন্সি, এলাহী মিজি ও অভিভাবক জোহরা আক্তার উপস্থিত ছিলেন। সূত্র : দৈনিক চাঁদপুর খবর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়