মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫০

শ্রীমঙ্গলে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি।।
শ্রীমঙ্গলে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়িসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা-পুলিশের একটি দল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ৩০০ পিস ভারতীয় শাড়ি জব্দ করে। এসময় ঘটনার সাথে জড়িত সুমন (২৬) ও তারেক (২৬) নামের দুই যুবককে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শাড়িগুলোর চালান ভারত থেকে অবৈধভাবে দেশে আনা হয়েছিল। উদ্ধার করা ১৬টি বান্ডিলে থাকা ৩০০ পিস শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ১৩ লাখ টাকা। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, চোরাকারবারিরা ভারতীয় অবৈধ মালামালসহ ওই পরিত্যক্ত ঘরে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. ইমানুর হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে শাড়ির চালানসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা শাড়িগুলো ভারত থেকে অবৈধভাবে দেশে আনার কথা স্বীকার করেছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়