সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৩

হাজীগঞ্জে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ

হাজীগঞ্জ ব্যুরো।।
হাজীগঞ্জে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ

হাজীগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ. কে. এম. জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ী এবং হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্না আক্তার, পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান পাটওয়ারী ও সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন টিটু।

জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিমসহ উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ, সহকারী শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়