রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে সাবেক এমপি লায়ন হারুনের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার।।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে সাবেক এমপি লায়ন হারুনের শুভেচ্ছা
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীর সাথে সৌজন্য সাক্ষাৎশেষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফরিদগঞ্জের সাবেক এমপি এবং বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান তিনি।

শুভেচ্ছা বিনিময়কালে সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেন, অ্যাড. রুহুল কবির রিজভী রাজপথের এক আপসহীন ও অকুতোভয় সৈনিক। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে দলের প্রতিটি কঠিন ও সংকটময় সময়ে তিনি জীবনের ঝুঁকি নিয়ে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর মতো প্রাজ্ঞ, সৎ ও ডেডিকেটেড নেতাকে ভারপ্রাপ্ত মহাসচিবের গুরুদায়িত্ব দেয়ায় তৃণমূলের রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। তাঁর নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত, শক্তিশালী ও বেগবান হবে।

অ্যাড. রুহুল কবির রিজভী এই উষ্ণ শুভেচ্ছার জন্যে সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ ও সাথে থাকা নেতা-কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে কখনো পিছু হটে নাই। আগামীদিনে গণতন্ত্রকে পূর্ণাঙ্গ রূপ দিতে এবং দেশ গঠনে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়