শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৮

গুপ্টি পূর্ব ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ফরিদগঞ্জ ব্যুরো।।
গুপ্টি পূর্ব ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ফরিদগঞ্জে আষ্টা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও গুপ্টি পূর্ব ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মনির পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার ইউনিয়নের আষ্টা বাজারে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন হামলার শিকার মনির পাটোয়ারী, রোকেয়া বেগম, প্রকাশ রায়, মাসুদ খন্দকার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আষ্টা বাজারের ব্যবসায়ী কমিটির সভাপতি ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতির ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

হামলার বিষয়ে মনির পাটোয়ারী বলেন, গত ২৫ আগস্ট আমি আমার সম্পত্তিতে হাল চাষ করার সময় কয়েকজন অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। পরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ মিজানুর রহমানকে আটক করে। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পাওয়ার পর আমাকে হুমকি দিচ্ছেন। এতে আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মিল্লাত পাটোয়ারী, শাহীন পাটোয়ারী, মনির হোসেন পণ্ডিত, রহমত বেপারী, আব্দুস ছাত্তার পাটোয়ারী, আব্দুল মান্নান পাটোয়ারী, বিল্লাল ভূঁইয়া, আতিক ভূঁইয়া, সাইফুল বেপারী, ফয়সাল মিজি, সোহাগ পাটোয়ারীসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

এ ঘটনায় গত ২৬ আগস্ট মনির পাটওয়ারী ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মিজানুর রহমান নামে একজনকে আটক করে। পরে তাকে আদালতে পাঠানো হলে তিনি জামিনে মুক্তি পান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়