প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৪
বিষ্ণুপুরে দারুচ্ছুন্নাত বিসমিল্লাহ মডেল মাদরাসায় সেমিনার
জান্নাতের টিকেটে নয়, আমরা মদীনার ইসলামে বিশ্বাসী
......….মানিকুর রহমান মানিক

চাঁদপুর সদর উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী দারুচ্ছুন্নাত বিসমিল্লাহ মডেল মাদরাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টম্বর ২০২৬) সকালে মাদরাসা মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।
|আরো খবর
তিনি তাঁর বক্তব্যে বলেন, আজ ইসলামের লেবেলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ইসলামী দলের ব্যানারে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ভোটের মাধ্যমে জান্নাতের টিকেট বিক্রির কথা বলে। আমরা জান্নাতের টিকেটে নয়, মদীনার ইসলামে বিশ্বাসী। তিনি আরো বলেন, বিষ্ণুপুরে একটি দাখিল মাদরাসা নেই। একটি দাখিল মাদরাসা তৈরি করতে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে।
অনুষ্ঠানে মাদরাসার উপদেষ্টা মো. বিল্লাল মোল্লার সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক মুফতি মাও. আবু বকর বিন ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. এনাম চৌধুরী, আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দীন বেপারী, ইউনিয়ন গ্রাম আদালত সভাপতি মো. জাবেদ মেম্বার, ১নং ওয়ার্ডের মেম্বার মো. দুলাল বেপারী, মাদরাসার উপদেষ্টা আবু আহমেদ , মনোহরখাদী লায়ন ক্লাবের সভাপতি মো. কালাম বেপারী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালাহ উদ্দীন বেপারী ও সম্পাদক মো. আলাউদ্দীন মোল্লা।
সেমিনারে আলোচনা করেন মাও. মো. আবদুর রহমান গাজী, মাও. সুলতান মাহমুদ, মাও. ইরফান আহমদ, হাফেজ মাও. রুহুল আমিন, মাও. আ. কাদির জিলানী, মাও. শরীয়তুল্লাহ (কাকন),
মাও. কামাল হোসেন প্রমুখ।
রহমান মানিক।








