শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

সাবেক পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম ভূঁইয়ার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার।।
সাবেক পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম ভূঁইয়ার ইন্তেকাল

চাঁদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, রঘুনাথপুর বাইতুল আমান জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক ও রঘুনাথপুর ভূঁইয়া বাড়ি নিবাসী মো. সাইফুল ইসলাম ভূঁইয়া (৫০) আর বেঁচে নেই। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) ভোরে ৬টা ১০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...... রাজেউন)।

মরহুমের জানাজার নামাজ শনিবার বাদ আসর রঘুনাথপুর নিজ বাড়ির সামনে বাইতুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের বড় মেয়ের জামাতা মাও. উসামা। জানাজার পূর্বে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী আর্শ্বাদ মিয়াজী, চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মফিজ উদ্দিন হাওলাদার, মসজিদের ইমাম মাও. মো. রিয়াজ প্রমুখ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চাঁদপুর পৌরসভার কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।

জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়