শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

স্টাফ রিপোর্টার৷। ​
লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নূরুল ইসলাম ভূঁইয়াকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেয়া হয়েছে। সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন এবং সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী স্বাক্ষরিত এই চিঠি ০৫-০৯-২০২৬ তারিখে পাঠানো হয়।

​নোটিশে উল্লেখ করা হয়, ইতঃপূর্বে গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চাঁদপুর সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সব নেতা-কর্মীকে জমি-জমা সংক্রান্ত দেন-দরবার বা সালিসে জড়িত না হওয়ার জন্য লিখিতভাবে সতর্ক করা হয়েছিল। পাশাপাশি তাকে মৌখিকভাবেও এ বিষয়ে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছিল। কেন্দ্রীয় ও উপজেলা কমিটির সেই নির্দেশনা অমান্য করে নূরুল ইসলাম ভূঁইয়া জমি সংক্রান্ত সালিসের নামে সাধারণ জনগণকে হয়রানি করছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এই কর্মকাণ্ডকে সরাসরি দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত পরিপন্থী হিসেবে নোটিশে উল্লেখ করা হয়েছে।

​কেনো তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা আগামী ৩ (তিন) দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট লিখিতভাবে জানাতে নির্দেশ দেয়া হয়েছে। ​চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিমের কাছে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়