শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৯

মতলব উত্তরে নিজ অর্থে রাস্তা সংস্কার

মতলব উত্তর ব্যুরো।।
মতলব উত্তরে নিজ অর্থে রাস্তা সংস্কার

মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের দিঘলীপাড়ের জনগণের দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে ও অর্থায়নে রাস্তা সংস্কার করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা আশিক হোসেন কাজল। এজন্যে প্রশংসা কুড়িয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে উপজেলার এ রাস্তাটি চলাচলে অনুপযোগী হওয়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ বেশ ভোগান্তিতে পড়ে।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নির্দেশে ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দিঘলীপাড় গ্রামে আবু কালাম মাঝির বাড়ি থেকে মনির হোসেন বাড়ি পর্যন্ত রাস্তাটি মাটির হওয়ায় বর্ষা মৌসুমে মানুষের কষ্টের সীমা থাকতো না।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১নং সদস্য আশিক হোসেন কাজল নিজ উদ্যোগে ৩০০ ফুট রাস্তাটির ১২ ফুট প্রশস্ত করে নিজ অর্থায়নে সংস্কার করে দিয়েছেন। সেই সাথে ৬নং ওয়ার্ডবাসীকে সেবা করার জন্যে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হয়ে সকলের কাছে দোয়াপ্রার্থী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়