শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫২

মতলব উত্তরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

মতলব উত্তর ব্যুরো।।
মতলব উত্তরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

মতলব উত্তরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার ‘শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দির’ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।

শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দির ও মতলব উত্তর উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। মন্দিরের সভাপতি সুধীর দেবনাথের সভাপতিত্বে এবং মতলব উত্তর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এসএম জাহাঙ্গীর আলম প্রধান (সহ-সভাপতি, মতলব উত্তর উপজেলা বিএনপি), আলিমুল হক প্রধান (পুলিশ পরিদর্শক-তদন্ত, মতলব উত্তর থানা), মিজানুর রহমান (উপ-পরিদর্শক),

সুমন চন্দ্র, মাধব চন্দ্র,

বলরাম গোস্বামী (আহ্বায়ক, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্ট), ফুলচাঁন বর্মন (ইউপি সদস্য, ষাটনল ইউপি), রাধেশ্যাম রায় (যুগ্ম আহ্বায়ক), রাধেশ্যাম সাহা চান্দু (সভাপতি, মতলব উত্তর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ), বিমল দাস (সভাপতি, মতলব উত্তর উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ), গনেশ রায় (সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মতলব উত্তর উপজেলা), নয়ন দাস (সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, মতলব উত্তর উপজেলা) ও সুমন বণিক (সনাতনী প্রতিনিধি)।

আলোচনা সভায় বক্তারা বলেন, "কেবল নামকীর্তনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে ভগবান শ্রীকৃষ্ণের কর্মময় জীবন সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে।" ধর্মগ্রন্থ ঘরের তাকে সাজিয়ে না রেখে তা নিয়মিত পাঠ করার জন্য তারা সবার প্রতি আহ্বান জানান। বক্তারা আরও বলেন, শ্রীকৃষ্ণের বাণী ও জীবনাদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে পারলে একটি সুন্দর ও শৃঙ্খলিত সমাজ গঠন সম্ভব।

অনুষ্ঠানজুড়ে সনাতন ধর্মাবলম্বীরা নাচ-গানের মাধ্যমে আনন্দ প্রকাশ করেন। প্রতিবছরের মতো এবারও অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন হিন্দু সম্প্রদায় তাদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়