প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৩
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন রাশেদা বেগম হীরা এমপি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক (চাঁদপুরের কৃতী সন্তান) আলহাজ্ব রাশেদা বেগম হীরা জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন। গুরুত্বপূর্ণ এ কমিটিতে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতার প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে আলহাজ্ব রাশেদা বেগম হীরা এমপি বলেন, "অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি এবং দেশের নারী সমাজের কল্যাণে ইতিবাচক অবদান রাখতে পারি—সেজন্যে আমি সকলের নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থী।"
তিনি আরও জানান, স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিদগ্ধ রাজনীতিবিদ সেলিমা রহমান। তাঁর যোগ্য নেতৃত্বে এই কমিটি দেশের নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষা, কর্মসংস্থান এবং সার্বিক উন্নয়নে কার্যকর ও দৃশ্যমান ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কমিটির পূর্ণাঙ্গ তালিকা
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত গঠিত স্থায়ী কমিটির সদস্যরা হলেন : সভাপতি : সেলিমা রহমান (মহিলা আসন-১);
সদস্যগণ : সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী (পদাধিকার বলে),
আলহাজ্ব রাশেদা বেগম হীরা (মহিলা আসন-৩),
বিলকিস ইসলাম (মহিলা আসন-৭),
আন্না মিনজ (মহিলা আসন-১৯), মাধবী মারমা (মহিলা আসন-৩৪), ফাহিমা নাসরিন (মহিলা আসন-২৯),
আল ফারুক আব্দুল লতিফ (নীলফামারী-২),
নুরুন্নিসা সিদ্দিকা (মহিলা আসন-৩৭) ও
সাবেকুন নাহার (মহিলা আসন-৩৯)।
দায়িত্ব পালনে রাশেদা বেগম হীরা এমপি দেশবাসীর সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।








