মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১০

গল্লাকে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ

প্রবীর চক্রবর্তী
গল্লাকে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ

ফরিদগঞ্জের গুপ্টি পূর্ব ইউনিয়নে ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে মাদকবিরোধী র‌্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট ২০২৬) বিকেলে ইউনিয়নের গল্লাক বাজারে আয়োজিত র‌্যালিশেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডা. আবুল কালাম আজাদ। তিনি বলেন, আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা। মাদক নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। তাই আপনার ঘর থেকে সচেতনতা শুরু করুন, আপনার পাশে যারা মাদক সেবন করে তাদেরকে বোঝান, না বুঝলে সকলে মিলে তাদের আইনের হাতে তুলে দিন। মাদক বিক্রেতা যারা আছে তাদেরকে ধরে আইনের হাতে তুলে দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ্ বলেন, আমি আজকে এই সভার মাধ্যমে যারা মাদক সেবন করে এবং মাদক বিক্রির সাথে জড়িত তাদের হুঁশিয়ার করতে চাই, আপনারা আসুন আমাদের সাথে কথা বলেন। স্বাভাবিক জীবনে ফিরে আসতে পুলিশ আপনাদের সহযোগিতা করবে। কারণ সমাজ থেকে মাদক নির্মূলে ফরিদগঞ্জ থানা পুলিশ বদ্ধপরিকর। পুলিশের পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ইউনিয়ন কমিনিউটি পুলিশিংয়ের সভাপতি মনির হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও ব্যবসায়ী হেলাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, গল্লাক বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ইমাম হোসেন, স্থানীয় ব্যবসায়ী আজাদ পাটওয়ারী, রেদওয়ান হোসেন রানা, ফয়েজ মিজি প্রমুখ।

ছবির ক্যাপসন

ফরিদগঞ্জের গল্লাক বাজারে অনুষ্ঠিত মাদকবিরোধী র‌্যালি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়