রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ২২:২০

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
ক্যাপশন-:হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি সালাউদ্দিন ফারুক, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু ও সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ সিদ্দিকী। —ছবি : চাঁদপুর কণ্ঠ।

ভোটগ্রহণের ১৫ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। রোববার (৩০ আগস্ট ২০২৬) হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে দুপুর ১২টার দিকে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে সালাহ্উদ্দিন ফারুক, সাধারণ সম্পাদক পদে শাহাবুদ্দিন সাবু ও সাংগঠনিক সম্পাদক পদে জিসান আহমেদ সিদ্দিকী নির্বাচিত হন।

এ নির্বাচনে ৩,০৬৭ জন ভোটারের মধ্যে মোট ভোট সংগৃহীত হয়েছে ২,৮০৮টি। ভোট সংগ্রহের হার ৯২ শতাংশ। নির্বাচনে ৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে শনিবার (২৯ আগস্ট) দিনভর ভোটগ্রহণ সম্পন্ন হয়। প্রাপ্ত ফলাফলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭৪ জন প্রার্থীর মধ্যে ৩০ জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৩৭ জন সম্পাদকীয় প্রার্থীর মধ্যে ১১ জন ও ৮টি ওয়ার্ডে ৩৬ জন প্রার্থীর মধ্যে ১৯ জন নির্বাচিত হন। ৩ জন ওয়ার্ড কমিশনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে মো. সালাহ্উদ্দিন ফারুক ঘোড়া প্রতীকে ১,৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ এমরান হোসেন, তার প্রাপ্ত ভোট ১,২২৭। সহ-সভাপতি পদে মো. উমর ফারুক সর্দার মোমবাতি প্রতীকে ৯১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৮৯২ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. শাহাব উদ্দিন সাবু আনারস প্রতীকে ৮৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী জিয়াউর রহমান রিকশা প্রতীকে ৮৩৮ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে বাহালুল আলম খোকন কাপ-পিরিচ প্রতীকে ১,০৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাইফুল ইসলাম প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৪৩৬ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে জিসান আহমেদ ছিদ্দিকী মাইক প্রতীকে ১,১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু হেনা বাবলু মাছ প্রতীকে পেয়েছেন ৫৬০ ভোট। কোষাধ্যক্ষ পদে হাফেজ মো. মহসীন মিয়াজী ডালিম প্রতীকে ১,০১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনোয়ার হোসেন উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৭১১ ভোট।

দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ হাবীব উল্যাহ্ কলম প্রতীকে ৭৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আরিফুল ইসলাম তালা-চাবি প্রতীকে পেয়েছেন ৬৭৩ ভোট। প্রচার সম্পাদক পদে আরমান তালুকদার হৃদয় টেলিভিশন প্রতীকে ১,৫৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কাউছার আহম্মেদ টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৬০৬ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাজ্জাদুল ইসলাম সজীব ফুটবল প্রতীকে ৭১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরীফ মজুমদার পেয়েছেন ৬৬৭ ভোট। শিল্প বিষয়ক সম্পাদক পদে হাফেজ মো. তানভীর হোসেন সিএনজি প্রতীকে ১,৪৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজী শফিকুল ইসলাম ৭১৬ ভোট পেয়েছেন।

বাণিজ্য সম্পাদক পদে মো. আশ্রাফ আলী গোলাপ ফুল প্রতীকে ১,২৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হাবীবুর রহমান আখতার আম প্রতীকে পেয়েছেন ৬২৬ ভোট। এছাড়া ৮টি ওয়ার্ডে ১৯ জন ওয়ার্ড কমিশনার নির্বাচিত হয়েছেন।

১ নং ওয়ার্ডে তিনজন কমিশনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন মো. জাকির হোসেন, কাজী মো. তাফাজ্জল হোসেন ও মো. মনির হোসেন। ২ নং ওয়ার্ডে মো. শাহাদাত হোসেন মিশু মোবাইল সেট প্রতীকে ১৮৪ ও মনির হোসেন ডাব প্রতীকে ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৩ নং ওয়ার্ডে মো. আমির হোসেন বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ২৪৬, জসিম খান মোরগ প্রতীকে ২১৬ ও মো. মহিউদ্দিন মাইনু ডাব প্রতীকে ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৪ নং ওয়ার্ডে আ. রহিম মোরগ প্রতীকে ১১৪ ও মো. খোরশেদ আলম হরিণ প্রতীকে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৫ নং ওয়ার্ডে মিজানুর রহমান ডাব প্রতীকে ১১৯ ও জাকির হোসাইন মোরগ প্রতীকে ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৬ নং ওয়ার্ডে লিপন পোদ্দার বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ১২৭ ও মো. আবু ছালেহ সবুজ হরিণ প্রতীকে ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৭ নং ওয়ার্ডে মো. আল আমিন মোবাইল সেট প্রতীকে ৫০৯, হাছান ডাব প্রতীকে ৩১৫ ও মো. আব্দুল্লাহ হরিণ প্রতীকে ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৮ নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম মোবাইল সেট প্রতীকে ১০৫ ও মাসুদ হাতঘড়ি প্রতীকে ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ গোলামুর রহমান এবং সদস্য উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. মোশাররফ হোসেনসহ পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়