প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১১:৫১
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই, বাদ আসর জানাজা

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও শহরের ওয়্যারলেস বাজার এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
|আরো খবর
আজ রোববার (৩০ আগস্ট ২০২৬) সকাল ৭টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজন, বহু সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, আজ বাদ আসর চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার মোড়ে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।








