প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ২২:৪৬
সকল থানায় মাদকবিরোধী র্যালি ও সভা অব্যাহত
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চাঁদপুর জেলার আটটি থানায় মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সভা অব্যাহত রয়েছে। শনিবার (২৯ আগস্ট ২০২৬) চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলা পুলিশের উদ্যোগে চাঁদপুর সদর মডেল, হাইমচর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, শাহরাস্তি মডেল ও কচুয়া থানায় পৃথকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
|আরো খবর
চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সভা থেকে মাদককে ‘না’ বলার পাশাপাশি মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।








