শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১৪:৫৩

ডাকাতিয়ার চরে ডুবে কৃষকের মৃত্যু

কামরুজ্জামান টুটুল।।
ডাকাতিয়ার চরে ডুবে কৃষকের মৃত্যু

ডাকাতিয়ার চরে ঘাস কাটতে গিয়ে কামাল হোসেন কুট্টি (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকালে হাজীগঞ্জ উপজেলার প্রতাপপুর চরে এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন হাজীগঞ্জ পৌরসভার দক্ষিণ বলাখাল এলাকার মজুমদার বাড়ির মৃত মমতাজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে গরুর জন্যে ঘাস কাটতে প্রতাপপুর চরে যান কামাল হোসেন। একপর্যায়ে তিনি পাশের ডাকাতিয়া নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে নদীতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা সেটি দেখে উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং স্থানীয়ভাবে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়