শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ২০:১৬

তিন কিলোমিটার সড়ক এখন সোলার লাইটে আলোকিত

উত্তর মনোহরখাদী লায়ন ক্লাবের উদ্যোগে ব্যতিক্রমী জনকল্যাণমূলক কার্যক্রম

আব্দুল্লাহ আল মামুন।।
উত্তর মনোহরখাদী লায়ন ক্লাবের উদ্যোগে ব্যতিক্রমী জনকল্যাণমূলক কার্যক্রম

চাঁদপুর সদর উপজেলার ১ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী উত্তর মনোহরখাদী লায়ন ক্লাবের উদ্যোগে প্রায় তিন কিলোমিটার সড়ক সৌরবিদ্যুৎ প্যানেল লাইটের মাধ্যমে আলোকিত করার ব্যবস্থা করা হয়েছে। প্রায় তিন লাখ টাকা ব্যয়ে স্থাপন করা এসব সোলার লাইটের ফলে রাতের অন্ধকারে স্থানীয় মানুষের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) এ উপলক্ষে উত্তর মনোহরখাদী লায়ন ক্লাবের উদ্যোগে দোয়া, মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং এলাকাবাসীর কল্যাণ ও সড়ক আলোকিতকরণ প্রকল্পের সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে অতিথি ও ক্লাবের সদস্যরা আনুষ্ঠানিকভাবে সোলার প্যানেলের উদ্বোধন করেন এবং লাইট জ্বালিয়ে এর কার্যকারিতা পরীক্ষা করেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উত্তর মনোহরখাদী লায়ন ক্লাবের সভাপতি কালাম বেপারী বলেন, “আমাদের এলাকার অনেক মুরুব্বি রাতে নামাজ আদায়ের জন্য মসজিদে যান। এছাড়া বিভিন্ন প্রয়োজনে রাতের বেলায় মানুষকে চলাচল করতে হয়। শহরের সঙ্গে যোগাযোগের জন্যে এ এলাকার এটিই অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। তাই মানুষের নিরাপদ চলাচলের কথা বিবেচনা করে সড়কের দুপাশে সৌরবিদ্যুতের লাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, ক্লাবের সদস্যদের পাশাপাশি প্রবাসে অবস্থানরত সদস্যদের সহযোগিতায় প্রায় তিন লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে বিদ্যুৎ চলে গেলেও সড়কে আলোর ব্যবস্থা থাকবে।

কালাম বেপারী আরও বলেন, ৩১ বছরের ঐতিহ্যবাহী উত্তর মনোহরখাদী লায়ন ক্লাব শুধু সড়ক আলোকিত করেই থেমে থাকতে চায় না। এলাকার আর্থসামাজিক উন্নয়ন, অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা, চিকিৎসাসেবা, পরিবহন সুবিধা, শিক্ষা ও খেলাধুলার প্রসার এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ক্লাবটি কাজ করে যাচ্ছে। একটি সুন্দর, সুস্থ ও আদর্শ এলাকা হিসেবে উত্তর মনোহরখাদীর পরিচিতি ছড়িয়ে দেওয়াই তাদের লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নুর ইসলাম বেপারী, বেল্লাল মোল্লা, সালাউদ্দিন বেপারী, সাইফুল প্রধানিয়া ও ক্লাবের সদস্য ইমরান বেপারী। এছাড়া মনোহরখাদী শুক্কুর মাস্টার জামে মসজিদের ইমাম হাফেজ মো. রুহুল আমিন এবং মদিনা বাজার জামে মসজিদের ইমাম আবু বকর বিন ফারুক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলমগীর হাওলাদার, তুজা বেপারী, তোফাজ্জল বেপারী, হাজী ইদ্রিস আলী দেওয়ান, হাজী মিসির আলী হাওলাদার ও হাজী সিদ্দিক বেপারীসহ ক্লাবের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রায় তিন কিলোমিটার সড়কে সোলার প্যানেল লাইট স্থাপনের উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী মনে করছেন, এ উদ্যোগ রাতের নিরাপদ চলাচলের পাশাপাশি এলাকার সামগ্রিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়