মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ২২:৪৬

শাহমাহমুদপুরে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি

জসীমউদ্দীন (হৃদয়)।।
শাহমাহমুদপুরে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি
ছবির ক্যাপশন: গুচ্ছগ্রাম সংলগ্ন বালুর মাঠে শাহমাহমুদপুর ইউনিয়নের মাদকবিরোধী সমাবেশে বক্তব্য রাখছেন অতিথিরা। পরে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহামায়া বাজার প্রদক্ষিণ করে মাদকবিরোধী র‍্যালি।

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন বালুর মাঠে এ মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা মাদককে সমাজ ও তরুণ প্রজন্মের জন্যে অন্যতম বড় হুমকি উল্লেখ করে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহমেদ। এছাড়া বিট অফিসার এসআই মো. আওলাদ হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন মিজি।

অনুষ্ঠান পরিচালনা করেন ৯নং ওয়ার্ডের মেম্বার কবির হোসেন রনি। উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, সহ-সভাপতি ও কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মজিবুর রহমান ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান, সহ-সভাপতি দেলোয়ার হোসেন (দুলু), মোবারক গাজী হোসেন, কালাম পাটোয়ারী, জাহাঙ্গীর হাজী, কামাল হাওলাদার, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চাঁদপুর জেলা শাখার সভাপতি শামীম হোসেন মিজি, মহামায়া ক্রীড়া চক্রের সভাপতি সাজ্জাদুল হক (সোহাগ), তারুণ্যের আলো ক্রীড়া সংগঠনের সভাপতি কাদির হাজী, প্রভাত যুব সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ হোসেন মিজি, সাবেক সদস্য সচিব সোহেল হাজী, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদারসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাদকের ভয়াবহতা নিয়ে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকে ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজের ওপর। মাদকের কারণে তরুণদের ভবিষ্যৎ নষ্ট হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের অপরাধ, পারিবারিক অশান্তি ও সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে। তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সমাবেশশেষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গুচ্ছগ্রাম সংলগ্ন বালুর মাঠের অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া বাজার প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি মহামায়া বাজারের পশ্চিম বাজার এলাকায় গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকার সচেতন মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি থেকে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান ও সচেতনতামূলক বার্তা দেয়া হয়। বক্তারা মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন—মাদকমুক্ত সমাজ গড়তে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়