সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ২২:৩৫

শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে

----ইউএনও মাহমুদা কুলসুম মনি

মাহবুব আলম লাভলু ও কামরুল হাসান রাব্বি।।
শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে
ছবি: মতলব উত্তরে হাজী মো. সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে বক্তব্য রাখছেন ইউএনও মাহমুদা কুলসুম মনি।

মতলব উত্তর উপজেলার হাজী মো. সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট ২০২৬) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিয়া মনজুর আহমেদ স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান আলাউদ্দিন মিয়াজী, ইঞ্জিনিয়ার মো. জুলহাস মিয়া, ইউপি সদস্য মিলন প্রমুখ।

উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলাও আমাদের দায়িত্ব। শিক্ষার্থী একটি গাছের যত্ন নিলে সেটি যেমন পরিবেশকে সুন্দর করবে, তেমনি তার মধ্যে দায়িত্ববোধও তৈরি করবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং সন্তানদের পড়াশোনার পাশাপাশি তাদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির বিষয়েও নজর রাখতে হবে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ইউএনও মাহমুদা কুলসুম মনি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। এ সময় শিক্ষার্থীরা চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে বিদ্যালয় ও নিজ নিজ পরিবেশ সবুজ রাখার প্রত্যয় ব্যক্ত করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়