সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ২১:২৮

বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া গাজীর ইন্তেকাল

​স্টাফ রিপোর্টার।।
বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া গাজীর ইন্তেকাল

চাঁদপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সদস্য, পৌর বিএনপির উপদেষ্টা এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া গাজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..…..রাজিউন)।

​সোমবার (২৪ আগস্ট ২০২৬) দুপুরে চাঁদপুর শহরের পুরাণবাজার পূর্ব শ্রীরামদীর নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি পুত্র, কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল গাজীর পিতা।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বাদ জোহর পুরাণবাজার পাটওয়ারী পোল সংলগ্ন মোস্তাক হায়দার চৌধুরী বাড়ির জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

​বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া গাজীর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়