সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১৮:১৩

শাহরাস্তিতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি

৮ শতাধিক মানুষের অংশগ্রহণ

প্রেস বিজ্ঞপ্তি।।
শাহরাস্তিতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি

শাহরাস্তিতে মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে তরুণ প্রজন্ম ও স্থানীয়দের সচেতন করতে এক বিশাল মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট ২০২৬) বিকেলে শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে মেহের উত্তর ইউনিয়নের কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এই সমাবেশে কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা ও বানিয়াচৌঁ জে. বি. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ প্রায় সাত থেকে আটশত সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে ওসি মীর মাহবুবুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিরা মাদকের কুফল তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক ও পারিবারিকভাবে সচেতনতা গড়ে তোলা জরুরি।

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান উপস্থিত বক্তারা। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি এলাকা প্রদক্ষিণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়