প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১৭:২৬
সড়ক দুর্ঘটনায় শাহরাস্তি উপজেলা বিএনপি সভাপতির ছেলে গুরুতর আহত

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়ার মেজো ছেলে এমদাদ হোসেন ভূঁইয়া ও তার স্ত্রী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২১ আগস্ট ২০২৬) ভোরে নারায়ণগঞ্জ এলাকায় তাদেরকে বহনকারী প্রাইভেট কার দুর্ঘটনার শিকার হলে এমদাদ হোসেন ভূঁইয়া ও তার স্ত্রী আহত হন। দুর্ঘটনার পর তাদেরকে উদ্ধার করে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া জানান, তারা আশংকাজনক অবস্থায় রয়েছে। তিনি সকলের কাছে ছেলে ও তার স্ত্রীর আশু আরোগ্যে দোয়া চেয়েছেন।








