বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৯:৫১

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

আব্দুল্লাহ আল মামুন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

চাঁদপুর শহরের বাবুরহাটে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। স্কুলের অধ্যক্ষ নূর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু সফলতা অর্জন করলেই হবে না, সফলতার সঙ্গে নৈতিকতা অর্জনে ব্যর্থ হলে চূড়ান্ত সফলতা অর্জন সম্ভব নয়। পিতা-মাতা, শিক্ষক ও গুরুজনদের প্রতি দায়িত্ব পালন, সুশীল আচরণ এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ধারণের মাধ্যমে দুনিয়া ও পরকাল—উভয় জগতের সফলতা অর্জন করা সম্ভব।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনে নৈতিকতার শিক্ষা ধারণ করে নিজেদের আগামী বাংলাদেশের নেতৃত্বের উপযোগী করে গড়ে তুলতে হবে। তোমরাই যদি সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে পারো, তাহলে জুলাই বিপ্লবের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ তোমাদের হাতেই বিনির্মাণ হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা শিক্ষার্থীদের মেধা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়