শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১০:২৪

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ হাবিবুর রহমান আর নেই

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ হাবিবুর রহমান আর নেই

চাঁদপুর জেলার প্রখ্যাত ব্যবসায়ী, সমাজসেবক, তাজমহল আবাসিক হোটেলের স্বত্বাধিকারী ও চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি (চার্টার প্রেসিডেন্ট) শেখ হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল ৮টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি চাঁদপুর জেলা আবাসিক হোটেল মালিক সমিতির প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ বর্ণাঢ্য জীবনে তিনি চাঁদপুরের ব্যবসায়িক অঙ্গনের পাশাপাশি নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখেছেন।

তাঁর মৃত্যুতে চাঁদপুরের ব্যবসায়ী সমাজ, রোটারী ক্লাব পরিবার এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তাঁর জানাজার সময় ও দাফনের স্থান পরিবারের পক্ষ থেকে দ্রুত জানিয়ে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়