প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ২১:২৩
জেলা আইনজীবী সমিতিতে ই-বেইলবন্ড বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে ই-বেইলবন্ড বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার। বিশেষ অতিথি ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান। কর্মশালায় আইনজীবীদের প্রশিক্ষণ দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ।
|আরো খবর
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামসুল ইসলাম মন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল। বক্তব্য রাখেন জিপি অ্যাড. এজেডএম রফিকুল হাসান রীপন এবং পিপি অ্যাড. কুহিনুর রশিদ।
এ প্রশিক্ষণে চাঁদপুর জেলার সিনিয়র আইনজীবীসহ অন্য আইনজীবীরা অংশ নেন। আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সারা বাংলাদেশের ৩২টি জেলায় এর কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৩ আগস্ট চতুর্থ ধাপে চাঁদপুরসহ ১২টি জেলার আনুষ্ঠানিক কার্যক্রম করা হবে। ১৩ আগস্ট থেকে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সকল আইনজীবী বিচার প্রার্থীদের জামিনের বন্ড ই-বেইলবন্ডে দাখিল করতে হবে।







