মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২২:১১

আমি নিখোঁজ নই, স্বামীর সঙ্গে নিরাপদে আছি'

মায়ের করা নিখোঁজের অভিযোগ নিয়ে মুখ খুললেন চাঁদপুরের মেয়ে তন্বী

তাইয়্যেব।।
মায়ের করা নিখোঁজের অভিযোগ নিয়ে মুখ খুললেন চাঁদপুরের মেয়ে তন্বী

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকের কাছে চাঁদপুরের এক মা তার মেয়েকে ‘নিখোঁজ’ দাবি করে অভিযোগ করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংবাদও প্রচারিত হয় বলে দাবি করেছেন ওই মেয়ে। তবে মায়ের করা অভিযোগের প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করে সঠিক তথ্য তুলে ধরার অনুরোধ জানিয়েছেন মেয়েটি।

চাঁদপুর কণ্ঠের চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে ওই মেয়ে জানান, তার নাম আফসানা আক্তার তন্বী। তার বাবা আলী আজগর এবং মা তাসলিমা আক্তার। তিনি বর্তমানে একটি মাধ্যমিক বিদ্যালয়ে জীববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তার দাবি, তিনি জীবিত ও সুস্থ আছেন এবং বর্তমানে তার স্বামীর সঙ্গে বসবাস করছেন। তার স্বামীও বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠানে চাকরিরত বলে জানান তিনি।

তন্বীর অভিযোগ, তার মা সম্প্রতি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা তাকে অপহরণ করে গুম করে রাখা হয়েছে এমন বক্তব্য দিয়ে একটি সংবাদ প্রচারের উদ্যোগ নেন। এ ঘটনায় তিনি দাবি করেন, ওই সংবাদটি তার বাস্তব অবস্থার সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ।

তন্বী বলেন, আমি জীবিত আছি, চাকরি করছি এবং আমার স্বামীর সঙ্গে আছি। আমাকে অপহরণ বা গুম করে রাখা হয়নি। আমার মায়ের করা অভিযোগের কারণে আমরা দুজনই বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার সঙ্গে মায়ের পারিবারিক বিরোধ চলছে এবং এ বিরোধের জেরে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। তার দাবি, বিভিন্ন ব্যক্তির কাছে তার মোবাইল নম্বর দেয়া হয়েছে এবং তাদের মাধ্যমে তাকে ফোন করে হুমকি ও হয়রানি করা হয়েছে।

তন্বীর ভাষ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে তিনি ও তার স্বামী বরিশালের বাবুগঞ্জ থানায় অভিযোগ করেন। সেখানে পুলিশ তাদের বক্তব্য গ্রহণ করে এবং যাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করা হয়েছে, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। তন্বীর দাবি, জিজ্ঞাসাবাদের সময় সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি তার মায়ের কাছ থেকে তাকে হয়রানি করার নির্দেশ পেয়েছেন বলে জানিয়েছেন।

তন্বী আরও দাবি করেন, তাকে এবং তার স্বামীকে বিভিন্ন সময় হুমকি দেয়া হয়েছে। এমনকি তাদের জীবন ‘৩০ মিনিটের মধ্যে শেষ করে দেয়ার’ মতো হুমকিও দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মায়ের সঙ্গে সম্পর্কের দূরত্বের বিষয়ে তন্বী বলেন, আমার মায়ের সঙ্গে চাঁদপুর কোর্টের একজন উকিলের অবৈধ সম্পর্ক আছে। যা আমি জেনে চাঁদপুর সদর মডেল থানায় জিডি করি এবং

পারিবারিক কিছু বিষয়কে কেন্দ্র করে উনার সাথে আমার দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। তিনি দাবি করেন, এসব ঘটনার কারণে এক পর্যায়ে নিরাপত্তাহীনতা অনুভব করে চাঁদপুরে থাকা অবস্থায় তিনি হোস্টেলে ওঠেন এবং পরে নিজের সিদ্ধান্তে বিয়ে করেন।

তিনি জানান, তার বিয়ের পর থেকে তার স্বামী বা স্বামীর পরিবারের পক্ষ থেকে কোনো সমস্যা তৈরি হয়নি। বরং তার অভিযোগ, তাদের নিজের পরিবার থেকেই তাদের বৈবাহিক জীবনে বিভিন্নভাবে হস্তক্ষেপ ও বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে।

তন্বীর আরও দাবি, তার মায়ের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ না থাকলেও বিভিন্ন সময় তিনি মাকে আর্থিক সহযোগিতা করেছেন। কিন্তু পরবর্তীতে তার মায়ের মনঃপুত না হওয়ার কারণে সেই টাকা ফেরত দিয়ে দিতেন।

তন্বী বলেন, আমি চাঁদপুরের একজন মানুষ এবং চাঁদপুর সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী। তাই চাঁদপুর কণ্ঠের কাছে আমার অনুরোধ, আমার মায়ের অভিযোগের পাশাপাশি আমার বক্তব্যও তুলে ধরা হোক। আমি নিখোঁজ নই। আমি স্বাভাবিক জীবনযাপন করছি এবং চাকরি করছি। আমার ও আমার স্বামীর নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়