প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৯:১২
মতলবে শ্রেষ্ঠ গুণীজন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মতলব পৌরসভা সদরের ১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডাকবাক্স সংস্থার যৌথ আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং জাতীয় ও উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট ২০২৬) সকালে বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
|আরো খবর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম। মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মিরান হোসেন মিয়াজীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুইটি শিরিন।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হাই এবং উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর মো. সরওয়ার জাহান।
এছাড়াও বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক উম্মে কুলসুম শেফা, নুরুন নাহার আক্তার, পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুন মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাছির মিয়াজী, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিশান এবং ডাক ফাউন্ডেশনের সদস্য সজীবসহ অন্যরা। সম্পূর্ণ অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী শিক্ষক খায়রুল জান্নাত।
প্রধান অতিথি ও অন্যান্য বক্তা তাঁদের বক্তব্যে বলেন, "আজকে যাঁরা নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য গুণীজন হিসেবে সংবর্ধিত হলেন, তাঁদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। আপনারা সমাজের বাতিঘর। আপনাদের কর্ম ও সাধনা নতুন প্রজন্মকে দিকনির্দেশনা দেবে। একটি সমাজ তখনই সমৃদ্ধ হয়, যখন গুণী মানুষদের মূল্যায়ন করা হয়।"
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, "আজকের এই বৃত্তি লাভ তোমাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। তবে মনে রাখতে হবে, এটি কেবল পথচলার শুরু। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের চর্চা করতে হবে। কেবল ক্যারিয়ারমুখী না হয়ে প্রকৃত ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।"
ছবি ক্যাপশন : মতলবে শ্রেষ্ঠ গুণীজন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট তুলে দিচ্ছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম।





