সোমবার, ১০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৫:৪০

শ্রীনগরে চালের বাজার ঊর্ধ্বমুখী, বিপাকে নিম্ন আয়ের মানুষ

অনলাইন ডেস্ক
শ্রীনগরে চালের বাজার ঊর্ধ্বমুখী, বিপাকে নিম্ন আয়ের মানুষ

মুন্সীগঞ্জের শ্রীনগরে চালের দাম হঠাৎ ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। স্থানীয় বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ চিত্র দেখা গেছে।

চাল ব্যবসায়ী মো. রতন খান জানান, সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে আড়তেই চালের দাম বেড়ে গেছে। ফলে তাদের বেশি দামে চাল কিনতে হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে বাড়তি পরিবহন খরচ। সব মিলিয়ে বাধ্য হয়েই তাদের বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে।

বাজার দর বিশ্লেষণ করে দেখা যায়, বৃষ্টির আগে ৫০ কেজির এক বস্তা বিআর-২৯ চালের দাম ছিল ২,৪০০ টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে ২,৬০০ টাকায়। একই পরিমাণের বিআর-২৮ চালের দাম ২,৬০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩,০০০ টাকায়। এছাড়া মিনিকেট, পাইজাম ও নাজিরশাইল চালের দামও একইভাবে বৃদ্ধি পেয়েছে।

খোলা ও প্যাকেটজাত পোলাওয়ের চালের দামও হু-হু করে বেড়েছে। কেজিপ্রতি খোলা পোলাওয়ের চাল ১২০ টাকার জায়গায় ১৫০ টাকা এবং প্যাকেটজাত পোলাওয়ের চাল ১৬০ টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ২২০ টাকায়।

ব্যবসায়ীরা জানান, চালের মূল বাজার নিয়ন্ত্রিত হয়ে দাম কমলে তারাও কম দামে বিক্রি করতে পারবেন। এদিকে হুট করে চালের দাম বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন দিন এনে দিন খাওয়া নিম্ন আয়ের মানুষেরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়