প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ২২:১২
লাইসেন্সপ্রাপ্তির বিষয়ে জেলা রিকশা মালিক সমিতির বৈঠক

লাইসেন্সপ্রাপ্তি বিষয়ে চাঁদপুর জেলা রিকশা মালিক সমিতির (রেজি. নং ১৭১২) বৈঠক অনুস্থিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সকালে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডস্থ আল-আমীন মডেল মাদ্রাসার কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
|আরো খবর
সভায় উল্লেখ করা হয়, বর্তমানে চাঁদপুর পৌরসভা নতুন লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে বাৎসরিক ২৫০টাকা লাইসেন্স ফি'র জায়গায় লাইসেন্স ফি করেছে ৬ হাজার টাকা, যা আমাদের জন্যে অনেক বেশি। এ বিষয়টিতে আমরা চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাইয়ের সুদৃষ্টি কামনা করছি।








