শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১৭:২৭

মতলবে নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে পাউবোর কর্মকর্তারা

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে পাউবোর কর্মকর্তারা

মতলব দক্ষিণ উপজেলার ধনাগোদা নদীর তীব্র ভাঙনে কদমতলী গ্রাম নদীগর্ভে বিলীন হতে বসেছে। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর লিখিত আবেদনের প্রেক্ষিতে পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর কর্মকর্তারা।

শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিকেলে পাউবোর একটি প্রতিনিধি দল ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খাইরুল বাশার, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম শাহেদ, ভারপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী সালাহ উদ্দীন ও উপ-সহকারী প্রকৌশলী তন্ময় পালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে কর্মকর্তারা ভাঙনের বর্তমান তীব্রতা পর্যবেক্ষণ করেন এবং নদী ভাঙন প্রতিরোধে ব্লক ফেলার জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।

স্থানীয় বাসিন্দা মো. হাবিবুর রহমান ও শামীম দেওয়ানসহ এলাকাবাসী জানান, বর্ষা এলেই তীব্র ভাঙনে কদমতলী গ্রামের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে হারিয়ে যায়। ভাঙন রোধে তারা পানি উন্নয়ন বোর্ডের দ্রুত ও জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাশার বলেন, "কদমতলী এলাকার ভাঙন পরিস্থিতি আমরা সরেজমিনে দেখেছি। দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিয়ে স্থায়ী ভাঙন রোধে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।"

ছবি ক্যাপশন : ধনাগোদা নদীর ভাঙনকবলিত কদমতলী এলাকা পরিদর্শন করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়