প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ২১:৪৬
চাঁদপুর অযাচক আশ্রমে কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় সভা

চাঁদপুর অযাচক আশ্রমে কার্যনির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সকালে সাপ্তাহিক সমবেত উপাসনাশেষে আশ্রমের সেমিনার রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
অযাচক আশ্রমের পরিচালনা পরিষদের সভাপতি ও আশ্রম অধ্যক্ষ ব্রহ্মচারী শ্রী সুরেশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরিত্র গঠন আন্দোলন পরিষদের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক রোটারিয়ান কাজী শাহাদাত।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশ্রমের আইনজীবী প্যানেলের সদস্য ও চাঁদপুরের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নুরুল আমিন দেওয়ান, অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার এবং অ্যাডভোকেট পলাশ মজুমদার।
উক্ত সভায় অযাচক আশ্রম পরিচালনা পরিষদের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্তগ্রহণে অংশ নেন।--প্রেস বিজ্ঞপ্তি।








