বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৮:৩০

শুক্রবার চাঁদপুর অযাচক আশ্রমে গুরুত্বপূর্ণ সভা

প্রেস বিজ্ঞপ্তি।।

চাঁদপুরের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার (৭ আগস্ট ২০২৬)। শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমে সাপ্তাহিক সমবেত উপাসনা শেষে সকাল ১০টা ৩০ মিনিটে এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় আশ্রমের সম্মানিত উপদেষ্টা পরিষদ নির্বাচন, 'চরিত্রগঠন আন্দোলন পরিষদ' পুনর্গঠনসহ আশ্রমের বিভিন্ন সাংগঠনিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হবে।

চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস পরিচালনা পরিষদের সকল সম্মানিত সদস্যকে যথাসময়ে উপস্থিত থেকে সভাকে সফল করার জন্যে বিনীত অনুরোধ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়