প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ২১:৫৭
চাঁদপুর সরকারি মহিলা কলেজে তিনমাসব্যাপী কম্পিউটার কোর্সের ৮ম ও ৯ম ব্যাচের ওরিয়েন্টেশন

সোমবার (৩ আগস্ট ২০২৬) চাঁদপুর সরকারি মহিলা কলেজের সিইডিপি-আইডিজি কম্পিউটার ল্যাবে তিনমাসব্যাপী কম্পিউটার কোর্সের ৮ম ও ৯ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কোর্স সমন্বয়ক ও ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক, পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জীবন কানাই সাহা প্রমুখ।
|আরো খবর
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান বলেন, দক্ষ মানবসম্পদ তৈরি শিক্ষার মূল উদ্দেশ্য। আর কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে তোমরা দক্ষ মানব সম্পদে পরিণত হবে। এই দক্ষতা তোমরা দেশের উন্নয়নে প্রয়োগ করে জাতির সমৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবে।
এই প্রশিক্ষণ কোর্সে ৪০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে এবং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন মুহাম্মদ কাইয়ুম ইসলাম ও ফাতেমা আক্তার।
ক্যাপশন : চাঁদপুর সরকারি মহিলা কলেজে ওরিয়েন্টেশন অনু্ষ্ঠানে বক্তব্য রাখছেন অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান।
ক্যাপশন : চাঁদপুর সরকারি মহিলা কলেজে ওরিয়েন্টেশন অনু্ষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সাথে অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান।








