সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১৬:১৭

১১ দিনের ব্যবধানে দু ভাইয়ের মৃত্যু

হাজীগঞ্জের বেপারী বাড়িতে শোকের ছায়া

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জের বেপারী বাড়িতে শোকের ছায়া

মাত্র ১১ দিনের ব্যবধানে আপন দু ভাইয়ের মৃত্যুতে শোকের ভার নেমে এসেছে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া বেপারী বাড়িতে।

নিহত দুই ভাই হলেন—ওই এলাকার মৃত আব্দুল রব বেপারীর ছেলে ইসহাক বেপারী (৭২) ও সিরাজুল ইসলাম বেপারী (৬৯)। এর মধ্যে বড় ভাই ইসহাক বেপারী গত ১১ দিন আগে অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। আর সোমবার (৩ আগস্ট ২০২৬) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ছোট ভাই সিরাজুল ইসলাম বেপারী।

পরিবার সূত্রে জানা যায়, ইসহাক বেপারী স্থানীয় বাকিলা বাজারের একজন রাইস মিল ব্যবসায়ী ছিলেন। ছোট ভাই সিরাজুল ইসলাম বেপারীও ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য আবুল বাসার জানান, বড় ভাই ইসহাক বেপারী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। আর ছোট ভাই সিরাজুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মাত্র ১১ দিনের ব্যবধানে দু ভাইয়ের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়