প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০১:২৮
রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের বৃক্ষরোপণ কর্মসূচি

রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের ২০২৬-২৭ সেশনের উদ্যোগে কোটবাড়ীর জামমুড়া পাহাড়ে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬) বেলা ১১টায় ক্লাবের প্রজেক্ট বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান রো. সুমাইয়া হিমির পরিচালনায় এই কর্মসূচির উদ্বোধন করেন সাবেক পুলিশ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমা বেগম, পিপি পিন্টু চন্দ্র সরকার, ক্লাব প্রেসিডেন্ট রো. অ্যাডভোকেট আসমাউল হোসনা প্রভী, ক্লাব সেক্রেটারি রো. প্রিয়ন্তু পোদ্দার, ভাইস প্রেসিডেন্ট রো. আজিম উল্যাহ হানিফ, জয়েন্ট সেক্রেটারি রো. প্রিতম দে, ট্রেজারার রো. মারিয়া আক্তার মেঘলা, সার্জেন্ট রো. মো. আবদুল আলী রাকিব এবং সদস্য রো. জয়ন্তী তালুকদার।
ভিডিও ক্যাপশন :রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের বৃক্ষরোপণ কর্মসূচি(প্রতীকী)
কর্মসূচিতে বনজ, ঔষধি ও ফলদ প্রজাতির মোট ৪৭টি বৃক্ষ রোপণ করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন ক্লাবের পিপি মাঈনুল আরেফীন তমাল।
ডিসিকে /এমজেডএইচ








