রবিবার, ০২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১৯:০১

রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

আলমগীর কবির।।
রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের ২নং দক্ষিণ-পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মায়েদের নিয়ে মা সমাবেশ, আলোচনা সভা এবং বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট ২০২৬) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান।

নবগঠিত কমিটির সভাপতি মো. গিয়াসউদ্দিন মজুমদারের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আক্তার হোসেন প্রধানীয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও অতিথিদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আনিছুর রহমান, হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান নেছার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ সূত্রধর, ৬নং পূর্ব রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আরিফ মো. রুহউল্লাহ, প্রধান শিক্ষক মো. মোস্তাক উল্লাহ এবং নবগঠিত কমিটির দাতা সদস্য মো. মহাসিন বেপারী।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সকল সদস্য, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়