রবিবার, ০২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ২২:০০

জেলা পরিষদ প্রশাসকের মতলব দক্ষিণ ও মতলব উত্তর ডাকবাংলোর উন্নয়ন কাজ পরিদর্শন

স্টাফ রিপোর্টার।।
জেলা পরিষদ প্রশাসকের মতলব দক্ষিণ ও মতলব উত্তর ডাকবাংলোর উন্নয়ন কাজ পরিদর্শন
ছবি ক্যাপশন- মতলব উত্তর উপজেলা পরিষদ চত্বরে সংসদ সদস্যদের জন্যে বরাদ্দকৃত অফিস কক্ষের ফিতা কেটে উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম শনিবার (১ আগস্ট ২০২৬) দুপুরে মতলব উত্তর ও বিকেলে মতলব দক্ষিণ উপজেলা ডাকবাংলোর উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ডাকবাংলোর বিভিন্ন কাজের দিক নির্দেশনা এবং কাজ দ্রুত সমাপ্ত করার জন্যে নির্দেশ দেন। এছাড়া তিনি সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে প্রাইমারি শিক্ষক সমাবেশে অংশ নেন।

জেলা পরিষদ প্রশাসক মতলব উত্তর উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে সংসদ সদস্যদের জন্যে বরাদ্দ অফিস কক্ষের ফিতা কেটে উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন, বাংলাদেশ কল্যাণ ট্রাস্টের এমডি মো. মাহবুবের রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকারসহ দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে জেলা পরিষদের প্রশাসক সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিনের সাথে জেলা পরিষদসহ বিভিন্ন বিষয়ে সম্পর্কে মতবিনিময় করেন

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়