শনিবার, ০১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ২০:৫৪

প্রফেসর পাড়া আল-মোস্তফা (সা.) কমপ্লেক্সের সাধারণ সভায় নতুন কমিটি গঠন

সংবাদদাতা।।
প্রফেসর পাড়া আল-মোস্তফা (সা.) কমপ্লেক্সের সাধারণ সভায় নতুন কমিটি গঠন

চাঁদপুর শহরের প্রফেসর পাড়া আল-মোস্তফা (সা.) কমপ্লেক্সের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বাদ আসর কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব সহিদুল ইসলাম। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রফেসর পাড়া জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ ওসমান গনি। সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে পুনরায় সহিদুল ইসলামকে সভাপতি ও আবুল কালাম আজাদ নান্নু বকাউলকে সাধারণ সম্পাদক ও সিরাজুল ইসলাম মিজিকে সিনিয়র সহ-সভাপতি করে ১৬ সদস্য বিশিষ্ট কমপ্লেক্সের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ নান্নু মিয়ার পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমপ্লেক্সের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মিজি, জয়নাল আবেদীন বকাউল, আবুল বাসার বকাউল, মোবারক হোসেন, আমিনুল ইসলাম বাদল, নুরুল ইসলাম নুরু, তাজুল ইসলাম মজুমদার, আলাউদ্দিন চৌধুরী, শফিকুল ইসলাম মিজি, ইলিয়াস হোসেন খান, মনির হোসেন মিজি, মো. জাকির হোসেন মিজি, আবুল হাসান খোকন, মোশাররফ হোসেন তালুকদার, সাহাদাত হোসেন মিজি, মো. আবদুল কুদ্দুস, দেলোয়ার হোসেন মিজি (দেলু), হুমায়ুন কবির মিজি, মজিবুর রহমান প্রধানিয়া, মজিবুল হক গাজী, আবুল হোসাইন লিটন ও মিজানুর রহমান মিজি। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের জন্যে যারা কাজ করেন তারা দ্বীন ও আখিরাতের পুরস্কারের জন্যে করেন। দুনিয়ায় অনেকে সহজে সম্পদশালী হতে পারে, কিন্তু আখিরাতের সম্পদশালী হতে হলে আপনাকে দ্বীনের কাজ করতেই হবে। আসুন আমরা সবাই সমাজের অসহায়দের পাশে দাঁড়াই এবং দ্বীনি প্রতিষ্ঠানের খেদমত করি, আল্লাহ যেন আমাদের সবাইকে তাওফিক দান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়