শনিবার, ০১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৯:১৪

উৎসবমুখর আয়োজনে ‘কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সালেহ আহমদ (স'লিপক)।।
উৎসবমুখর আয়োজনে ‘কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশ ও শিশুবান্ধব আবহে ছোটদের জনপ্রিয় সাহিত্যপত্রিকা ‘কানামাছি’-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে উন্মুক্ত ছড়া-কবিতা পাঠ এবং ‘একুশ ছুঁয়ে কানামাছি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। দেশের বিশিষ্ট শিশুসাহিত্যিক, কবি ও সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক রহীম শাহ, আনজীর লিটন, আহমেদ জসিম, চন্দনকৃষ্ণ পাল, রমজান মাহমুদ, জাকির হোসেন কামাল এবং ‘কানামাছি’র সম্পাদক ও প্রকাশক কবি মঈন মুরসালিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশু-কিশোরদের মননশীলতা, সৃজনশীলতা ও শুদ্ধ সাহিত্যচর্চার বিকাশে ‘কানামাছি’ গত দু দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও পত্রিকাটি নতুন প্রজন্মের মাঝে সুস্থ সাহিত্যচর্চা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সূচনা বক্তব্যে ‘কানামাছি’র সম্পাদক ও প্রকাশক কবি মঈন মুরসালিন বলেন, শিশুসাহিত্য এমন এক জাদুকাঠি, যা শিশুদের কল্পনার দুয়ার উন্মোচন করে এবং ছোটদের পত্রিকা তাদের জ্ঞান ও কৌতূহলের নতুন দিগন্তের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তিনি বলেন, ‘কানামাছি’ বাংলাদেশের শিশু-কিশোর সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। শিশুদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও নৈতিক বিকাশে পত্রিকাটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এটি শুধু একটি শিশুতোষ পত্রিকা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন, মানবিক ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তোলার এক কার্যকর সাহিত্যিক পাঠশালা।

অনুষ্ঠানে গোলাম নবী পান্না, তাহমিনা শিল্পী, মালেক মাহমুদ, শামীম হাসনাইন, নাফে নজরুল, পলি রহমান, আলমগীর খোরশেদ, সাগর আহমেদ, উম্মুল খায়ের, শিরিন শিলা, আনসার আলী, সালমা সুলতানা, রুখসানা বিলকিস, শামসুদ্দিন হীরা, তাসলিমা হাসান রুনু, জেসমিন দীপা, সুমন ভূঁইয়া, সৈয়দা কানিজ রাসুল, তাসরিবা তাহমিদ, শারমিন হক, মোহাম্মদ জুবায়ের, সাইদ খোকন নাজিরী, সাবিক মাতিউন ভূঁইয়া, সবুজ ইসলাম, সৈয়দ একরামুল হাসান, মাহমুদা সিদ্দিকা সুমি, মাহফুজা আক্তার মীরা, ফজলুল কাদের হৃদয়, সুলেখা আক্তার শান্তা, সাহেব বিপ্লব, রাশিদুল হাসান বাচ্চু, শামীম রহমান ও মেহেদী হাসান হেলালসহ বহু লেখক, কবি ও বাচিকশিল্পী ছড়া-কবিতা পাঠ এবং আলোচনায় অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়