শনিবার, ০১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ২২:২৬

হাজীগঞ্জে পার্থসারথি অনিক স্মরণে ত্রাণ পেলো অসহায় পরিবার

অনলাইন ডেস্ক
হাজীগঞ্জে পার্থসারথি অনিক স্মরণে ত্রাণ পেলো অসহায় পরিবার

হাজীগঞ্জে পার্থসারথি অনিক স্মরণে ত্রাণ পেলো দু শতাধিক অসহায় পরিবার। হাজীগঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সহযোগিতায় অসহায় ও দুঃস্থদের মাঝে এ ত্রাণসেবা কার্যক্রম পরিচালিত হয়। প্রতি বছর ২৯ জুলাই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু এ বছর গুরুপূর্ণিমা ও বিশেষ প্রোগ্রাম থাকায় অনুষ্ঠানটি দুদিন পর অনুষ্ঠিত হয়েছে। পার্থসারথি (অনিক) মোমোরিয়াল ট্রাস্ট এ ত্রাণ প্রদান করেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আটা, আলু, লবণসহ অন্যান্য সামগ্রী।

প্রয়াত পার্থসারথি দেবনাথ (অনিক)-এর ১০ম প্রয়াণ দিবসে তাঁর স্মৃতিতে এই সেবা কার্যক্রমে প্রায় ২১৫ জন অসহায়কে ত্রাণ সেবা কার্যক্রমে ত্রাণসেবা দেয়া হয়েছে। ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম হাজীগঞ্জের মহারাজ স্বামী সেবায়ানন্দ এবং সেবাশ্রমের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন হালদার। শুক্রবার সকালে রামকৃষ্ণ সেবাশ্রমে হাজীগঞ্জে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজ। সভাপতিত্ব করেন শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অনিল কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন পার্থসারথি (অনিক) মেমোরিয়াল ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান রাখাল চন্দ্র ভৌমিক। উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য দীপ্ত দেবনাথ, রাণী ভৌমিক , ভারতী রাণী দেবনাথ , জয়ন্তী রাণী দেবনাথ প্রমুখ। উপস্থিত ছিলেন বলরাম দেবনাথ, দীর্জয় বর দেবনাথ, অদিতি দেবনাথ, উৎকর্ষ ভৌমিক প্রমুখ। ত্রাণ বিতরণ শেষে অনিকের আত্মার সৎগতি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার সহকারী পরিচালক (অর্থ) শ্রী পার্থসারথি দেবনাথ (অনিক) মাত্র ৩১ বছর বয়সে গত ২৯ জুলাই ২০১৬ তারিখে পরলোকগমন করেন। তিনি চাকুরিতে থাকাকালেই ৩০ জুন ২০১৬ তারিখে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। অত্যন্ত মেধাবী, সদালাপী এবং অমায়িক পার্থসারথি দেবনাথ (অনিক)-এর স্মৃতিতে গড়ে উঠেছে বেশ কিছু প্রতিষ্ঠান। এর মধ্যে হাজীগঞ্জের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে পার্থসারথি দেবনাথ (অনিক) স্মৃতি বিদ্যার্থী ভবন (ছাত্রাবাস), হাজীগঞ্জ দক্ষিণ বাজারে পার্থসারথি উপাসনালয় ও পার্থসারথি স্মৃতি বিদ্যাপীঠ, হাজীগঞ্জ পৌর মহাশ্মশানে পার্থসারথি নাটমন্দির (অনিক)সহ স্মৃতি বিদ্যার্থী ভবন।

পার্থসারথি অনিকের বাবা ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক চীফ (অতিরিক্ত সচিব) এবং সিপিটিইউর প্রাক্তন মহাপরচালক শ্রী অমূল্য কুমার দেবনাথ এবং তার মা পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান কর্মকর্তা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়