শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০১:৪০

পৌরসভার কল্যাণে একজন জনপ্রতিনিধির মতো দায়িত্বপালনের সর্বোচ্চ চেষ্টা করেছি

---------পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন

গোলাম মোস্তফা
পৌরসভার কল্যাণে একজন জনপ্রতিনিধির মতো দায়িত্বপালনের সর্বোচ্চ চেষ্টা করেছি

দেশের অন্যতম প্রাচীন পৌরসভা চাঁদপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন এবং বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। তিনি বলেন, আমি গত ২১ ডিসেম্বর ২০২৫ থেকে চাঁদপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। প্রশাসনের লোক হয়েও পৌরবাসীর কল্যাণে একজন জনপ্রতিনিধির মতো দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি মনে করি, দায়িত্ব পালনকালীন সময়ে পৌরবাসী আমাকে শুধু পৌর প্রশাসক হিসেবে নয়, একজন জনপ্রতিনিধি হিসেবেই মনে রাখবে।

স্থানীয় এমপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পৌর প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে পৌরবাসীর কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনায় আমাকে সর্বোচ্চ সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তাই তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা

তিনি বলেন, একজন সত্যিকারের জনপ্রতিনিধি হিসেবে শেখ ফরিদ আহম্মেদ মানিক পৌরবাসীর কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ এবং সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছেন। তিনি বিভিন্ন সময়ে পরামর্শ ও সহযোগিতা করেছেন।

জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে চাঁদপুর পৌরসভার বিভিন্ন সমস্যা তুলে ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়ার বিষয়টিও উল্লেখ করেন পৌর প্রশাসক।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়