বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ২২:২৫

হাজারো দর্শকের উল্লাসে হাজীগঞ্জে বাবুরহাট এফসির দাপট

হিউম্যান হেল্প ফাউন্ডেশনকে ২-০ গোলে হারিয়ে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপের ফাইনালে বাবুরহাট এফসি

আব্দুল্লাহ আল মামুন।।
হিউম্যান হেল্প ফাউন্ডেশনকে ২-০ গোলে হারিয়ে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপের ফাইনালে বাবুরহাট এফসি

হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমি-ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ফাইনালে উঠেছে বাবুরহাট এফসি ক্লাব। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) হাজীগঞ্জ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস এই ম্যাচে তারা হাজীগঞ্জ হিউম্যান হেল্প ফাউন্ডেশনকে ২-০ গোলে পরাজিত করে গৌরবময় এ সাফল্য অর্জন করে।

৬০ মিনিটের এই উত্তেজনাপূর্ণ ম্যাচে শুরু থেকেই দু দল আক্রমণাত্মক ও শৈল্পিক ফুটবল উপহার দেয়। তবে গোলের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে বাবুরহাট এফসি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে তারা নিশ্চিত করে ফাইনালের টিকিট।

ম্যাচটি উপভোগ করতে মাঠে ভিড় করেন কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক। বাবুরহাট অঞ্চল থেকে বাসযোগে বিপুলসংখ্যক সমর্থক হাজীগঞ্জে আসে। পাশাপাশি মোটরসাইকেলের দীর্ঘ বহর নিয়ে অসংখ্য সমর্থক মাঠে উপস্থিত হয়ে প্রিয়দলের জন্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেন। দর্শকদের করতালি, স্লোগান ও উচ্ছ্বাসে পুরো মাঠ পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়।

বাবুরহাট এফসি ক্লাবের পক্ষে মাঠে উপস্থিত ছিলেন পরিচালক ও সংগঠক আনিসুজ্জামান জুয়েল, মো. মোবারক পালোয়ান, চন্দন দে, কাকন খান, বাবু মাল, হাসান মাল, মাসুদ মাল, ফয়সাল মাল, ফরহাদ মাল, নাঈম মাল, মুন্না মাল, সম্রাট মাল, মোস্তফা খান, সুমন মাল, মাসুম বিল্লাহ, কামরুল, তারেক ও মোস্তফা, সাদ্দাম খান, মাইনু মাল, মোঃ সজিব।

বাবুরহাট এফসি ক্লাবের পরিচালক ও উপদেষ্টা জহিরুল ইসলাম জিন্টু মাল বলেন, শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিলো পরিকল্পিত ফুটবল খেলে প্রতিপক্ষকে পরাজিত করা। সে অনুযায়ী স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি একজন নাইজেরিয়ান খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করা হয়। দলের প্রতিটি খেলোয়াড় নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলেছে বলেই আমরা ফাইনালে উঠতে পেরেছি। ইনশাআল্লাহ ফাইনালেও আমরা একই ধারাবাহিকতা বজায় রেখে শিরোপা জয়ের জন্যে সর্বোচ্চ চেষ্টা করবো।

এই জয়ের মধ্য দিয়ে বাবুরহাট এফসি ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক এবং পুরো বাবুরহাট অঞ্চলে বইছে আনন্দের বন্যা। এখন সবার দৃষ্টি ফাইনালের দিকে। হাজারো সমর্থকের প্রত্যাশা, একই ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা জিতে বিজয়ের মুকুট নিয়ে ঘরে ফিরবে প্রিয় দল বাবুরহাট এফসি ক্লাব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়