মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১২:৪৫

সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর ১৪তম মাসিক সাহিত্য সভা ৩১ জুলাই

স্বরচিত লেখা পাঠ ও পুরস্কারের ঘোষণা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর ১৪তম মাসিক সাহিত্য সভা ৩১ জুলাই

আগামী ৩১ জুলাই ২০২৬ শুক্রবার বিকেল ৫টায় সাহিত্য একাডেমি, চাঁদপুরের বর্তমান কমিটির মাধ্যমে নিয়মিত আয়োজনের অংশ হিসেবে ১৪তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হবে ।

একাডেমি সূত্রে জানা গেছে, চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র জোড়পুকুর পাড়ে অবস্থিত সাহিত্য একাডেমি ভবনের 'মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে' এই সাহিত্য সভার আয়োজন করা হয়েছে। এবারের সভাটি সঞ্চালনা করবেন একাডেমির সাধারণ সদস্য মুহাম্মদ হানিফ।

আয়োজক কমিটি জানিয়েছে, এই সাহিত্য সভা সকল বয়সের লেখক ও সাহিত্য অনুরাগী পাঠকদের জন্যে উন্মুক্ত থাকবে। সভায় অংশগ্রহণকারী কবি ও লেখকদের তাদের স্বরচিত সাহিত্যকর্মের লিখিত অথবা প্রিন্ট কপি সাথে নিয়ে আসার জন্যে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে । সাহিত্য সভায় সেরা তিনজন আড্ডারুকে পুরস্কৃত করা হবে।

সাহিত্য একাডেমি, চাঁদপুরের মহাপরিচালক কাদের পলাশ এবং গ্রন্থাগার, সেমিনার ও শিশুসাহিত্য পরিচালক আশিক বিন রহিম সকল সাহিত্য অনুরাগী ও একাডেমি সদস্যদের সবান্ধব উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করার আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠান সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ০১৭৪৮-৯৩৭২৪২ অথবা ০১৮১৩-০৩৭৬৮৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

চাঁদপুরের সাহিত্য অঙ্গনকে আরও গতিশীল এবং নতুন লেখকদের উৎসাহিত করতেই নিয়মিত এই মাসিক সভার আয়োজন করা হয় বলে একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়