রবিবার, ২৬ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৫:৩৫

জেলা বিএনপি নেতা মাহবুব আনোয়ার বাবলুর মৃত্যুতে রইস হোসেন সিকদারের শোক

অনলাইন ডেস্ক
জেলা বিএনপি নেতা মাহবুব আনোয়ার বাবলুর মৃত্যুতে রইস হোসেন সিকদারের শোক

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট কবি, লেখক ও সাহিত্যিক মাহবুব আনোয়ার বাবলু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক মৃত্যুতে চাঁদপুরের রাজনৈতিক ও সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক শোক বার্তা দিয়েছেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুরস্থ কল‍্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রইস হোসেন সিকদার।

​এক শোক বার্তায় রইস হোসেন সিকদার বলেন, "মাহবুব আনোয়ার বাবলু ভাই কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত সজ্জন, সাহিত্যপ্রেমী ও গুণী মানুষ। চাঁদপুর জেলা বিএনপিতে তাঁর অবদান যেমন অনস্বীকার্য, তেমনি সাহিত্য ও সংস্কৃতি চর্চায় তাঁর উপস্থিতি সবাইকে অনুপ্রাণিত করতো। তাঁর বিদায়ে আমরা একজন অভিভাবকতুল্য জ্যেষ্ঠ নেতাকে হারালাম, যা অপূরণীয়।"

​তিনি আরও বলেন, "আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন মরহুম বাবলু ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারবর্গকে এই অসীম কষ্ট সহ্য করার শক্তি দান করেন। আমীন।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়